দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখার লক্ষ্যে সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বিষয়ক অন্যান্য দফতর ও সংস্থার সক্ষমতা বাড়াতে এবারের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ২৯ হাজার ৬৬ কোটি ২১ লাখ ৭৬ হাজার টাকার ব্যয় ধরা হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নকে রাখা হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে। চৌকস ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র, আধুনিক রণসরঞ্জাম সংগ্রহ ও আধুনিক রণকৌশল সম্পর্কিত প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির সম্প্রসারণের জন্যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরকে রাখা হয়েছে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে। জলবায়ু পরিবর্তন, কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য পূর্বাভাসসহ অতিবর্ষণ, বন্যা, খরা, সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ, ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিষয়ে সময় মতো সঠিক পূর্বাভাস ও সতর্কবাণী প্রদান জরুরি। এছাড়া, ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য ও সুনামি সতর্কবাণী সরকার ও জনগণকে জানানো প্রয়োজন। এজন্যেই এ খাতকে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে।
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং আধুনিকায়নের ক্ষেত্রে আন্তঃবাহিনী দফতরগুলোর বিভিন্ন সেবা অপরিহার্য। এ কারণে আন্তঃবাহিনী গুলোর সেবা সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নের জন্য সক্ষমতা বাড়ানো জরুরি। এই বিবেচনায় নতুন বাজেটে আন্তঃবাহিনী দফতরগুলোর কার্যক্রমকে তৃতীয় অগ্রাধিকার প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:
দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধাভোগী
সামাজিক নিরাপত্তা বলয়ে যুক্ত হচ্ছে আরও ১১ লাখ মানুষ
অনলাইনে কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাট দিতে হবে
করের আওতায় গুগল, ফেসবুক ও ইউটিউব
জননিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকারে পুলিশসহ চার বাহিনী
স্কুলবাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা
হঠাৎ করে হিলি দিয়ে চালের আমদানি বেড়েছে
করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে
সবার জন্য পেনশনের কাজ শুরু হবে এই অর্থ বছরেই
বাজেট ২০১৮-১৯: দাম বাড়বে, দাম কমবে
বাজেট বাস্তবায়ন নিয়ে আর সবার মতো আমাদেরও ভাবনা আছে: অর্থমন্ত্রী
বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কৃষি ও পল্লী উন্নয়ন খাতে
মোবাইল ফোনের দাম বাড়বে, কমবে বিদেশি সফটওয়্যারের দাম
বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব অর্থমন্ত্রীর
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
পদ্মা সেতুসহ ১০টি প্রকল্প মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত : মুহিত
মুক্তিযোদ্ধাদের জন্য ৫ হাজার টাকা বিজয় দিবস ভাতা
সংসদে চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
বড় বাজেট বাস্তবায়নে সক্ষম নয় বাংলাদেশ
বাজেটে গুরুত্ব পাওয়া ১০ খাতের শীর্ষে পরিবহন ব্যবস্থা
বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের শীর্ষে স্থানীয় সরকার
এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে
বিশেষ সম্মাননা ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা
পরিধি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর, বাড়বে ভাতাও
http://nbr.gov.bd/uploads/budget/Speech_BN_18_19.pdf







