‘রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিবের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ১৩:২৩আপডেট : ৩০ জুন ২০১৮, ১৩:২৩

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।  শনিবার (৩০ জুন) সকালে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরা হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন, তাদের জন্য আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।’

জানা গেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকায় আসবেন। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম  শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা নামবেন। রবিবার (২ জুলাই) তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিন দিনের সফরে মধ্যে তারা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে- গুতেরেসের সফরের মূল উদ্দেশ্য হবে নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের প্রশ্ন। মহাসচিব ঢাকা সফরে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ঔদার্যের প্রশংসা করবেন। পাশাপাশি শরণার্থী প্রত্যাবাসনের আন্তর্জাতিক মান অনুযায়ী রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্পদ্রায়কে আরও সোচ্চার পদক্ষেপ নেওয়ার তাগিদ দেবেন তিনি।

প্রসঙ্গত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধানের দায়িত্বও পালন করেছিলেন অ্যান্টোনিও গুতেরেস। সে দায়িত্বে থাকাকালীন ২০০৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন তিনি। অন্যদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এটি দ্বিতীয় সফর।

/ সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’