কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেকের সন্ধান চায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৩:০০আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৬:৩৩

সংবাদ সম্মেলনে তারেকের বাবা ও মা কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের সন্ধান চায় তার পরিবার। সোমবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান তারেকের বাবা মো. আব্দুল লতিফ এবং মা শাহানা বেগম।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ বলেন, ‘গত ১৪ জুলাই তারেকের সঙ্গে শেষ কথা হয় আমার মেয়ের। সে ফোনে বলেছিল তাকে সাদা পোশাকে কেউ অনুসরণ করছে। এ কথার পর থেকে আমরা তার মোবাইল বন্ধ পাই। রবিবার দিবাগত রাতে শাহবাগ থানায় তারেকের মা জিডি করতে গেলে ডিউটি অফিসার জানান, তারা তদন্ত করে জিডি নেবে।’

আব্দুল লতিফ আরও জানান, ‘তারেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। ছাত্রজীবনে সে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। ঢাকায় সে বিসিএসের জন্য কনফিডেন্স কোচিং সেন্টারে কোচিং করতে আসে। থাকতো বাড্ডায় বোনের বাসায়। আমি তাকে বলতাম চাকরি এমনিতেই হবে, আন্দোলন করা লাগবে না। সে আমাকে বোঝানোর চেষ্টা করতো। আমি বলতাম তোমার লেখাপড়া শেষ, এখন ক্যাম্পাসের দিকে যাওয়ার দরকার নেই। তবে মিছিল-মিটিং করো। কথা শুনতো না। আমি আমার ছেলের সন্ধান চাই। সে যদি অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু তার খোঁজ চাই আমরা।

/এসও/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম