জাতীয় নির্বাচন বিষয়ে ইইউকে অবহিত করলো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ০৩:২৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:০২

  বাংলাদেশ-ইইউ পতাকা আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে (ইইউ) অবহিত করেছে সরকার। অন্যদিকে ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া বেক্সিট নিয়ে ইউরোপে চলমান আলোচনার বিষয়ে বাংলাদেশকে অবহিত করে ইউরোপিয়ান ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ইইউ তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। অন্যদিকে ইইউর পক্ষে নেতৃত্ব দেন ইউ এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর কানার ওয়েগান্ড।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইইউর পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে অনেক বোঝা বহন করতে হচ্ছে বলেও মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশের তরফে আন্তর্জাতিক অঙ্গনে সহায়তার জন্য ইইউর প্রশংসা করা হয়। এছাড়া জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন একসাথে কাজ করতে পারে বলেও বৈঠকে আশা প্রকাশ করে বাংলাদেশের প্রতিনিধিরা।

/এসএসজেড/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম