আগে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতাম এখন সম্ভাবনা তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১৩:১৬আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একসময় চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতাম, এখন সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশা করি আমাদের দেশের ছেলেমেয়েরা একদিন স্পেস-এ যাবে। দেশের মুখ উজ্জ্বল করবে।

মঙ্গলবার (৩১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গাজীপুর এবং বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন দুটি সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণের ঘোষণাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী গাজীপুর ও বেতবুনিয়া সজীব ওয়াজেদ উপগ্রহ
ভূ-কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় কর্মকর্তারা গ্রাউন্ড স্টেশন দুটি সজীব ওয়াজেদের নামে নামকরণ করায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে গেছেন। আর সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এর গতিধারা যেন অব্যাহত থাকে। বাংলাদেশে এখন ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। দেশে এখন ১৩ কোটি সিম ব্যবহার হচ্ছে। ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু স্যাটেলাইট ভূমিকা রাখবে।’
স্যাটেলাইটের মাধ্যমে দেশের মানুষ শিক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা পাবে, যা মানুষের জীবনমানকে আরও উন্নত করবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন অনেক জায়গায় ডিজিটাল সেন্টার করে দিয়েছি। এর সুবাদে অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি কম্পিউটার চালানো শিখেছি আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। আর বাংলা টাইপ করা শিখেছি তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে।’

/ইএইচএস/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’