বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের জেলে দেখতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১৯:১৩আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৯:১৫

বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর চিহ্নিত খুনিদের কারা অন্তরীণ দেখতে চায় সংসদীয় কমিটি। এজন্য খুনিদের দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত যাতে স্বাভাবিকভাবে বসবাসের পরিবর্তে সংসদীয় কমিটির বৈঠক যেসব দেশে রয়েছে তাদের সঙ্গে যোগাযাগ করে তাদের  কারান্তরীণ রাখা যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বুধবার অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসঙ্গে কমিটি বঙ্গবন্ধুর  হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার সুপারিশ করে।

কমিটির সভাপতি  ডা. দীপু মনির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, মো. সোহরাব উদ্দিন ও সেলিম উদ্দিন  অংশগ্রহণ করেন।

বৈঠকের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  তাঁর পরিবারের সদস্যদের  প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সফল কূটনীতির কারণে বিশ্ব সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন আদায় সম্ভব হওয়ায় এবং চীন ও রাশিয়ার ক্ষেত্রে তাদের চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন সূচিত হওয়ায়  সন্তোষ প্রকাশ করা হয়। একইসঙ্গে এ বিষয়ে  কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে বিদেশস্থ মিশনসমূহে কর্মরত স্থানীয়ভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকরির শর্ত, সুযোগ, সুবিধা ও নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের নিয়োগের ক্ষেত্রে স্বাগতিক দেশের স্থানীয় শ্রম আইনের প্রতিফলন ঘটিয়ে নীতিমালা প্রণয়নের পাশাপাশি নীতিমালা চূড়ান্ত করার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে  নীতিমালার খসড়া স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের