বার্নিকাটের গাড়িতে হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র দূতাবাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৭:০৭আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৭:৩৫

রাষ্ট্রদূতের গাড়িতে হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র দূতাবাসের

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে শনিবার রাতে হামলার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার ঢাকার মোহাম্মাদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অবশ্য রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ হামলায় রাষ্ট্রদূত, তার গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোনও ক্ষতি না হলেও রাষ্ট্রদূতের গাড়ির কিছুটা ক্ষতি সাধিত হয়েছে।

এ হামলার ঘটনার সময় রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

উল্লেখ্য, ঢাকা দূতাবাসে দায়িত্ব পালনের মেয়াদ শেষের দিকে হওয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে শনিবার রাতে বিদায়ী নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।  সে আমন্ত্রণ রক্ষা করতে মোহাম্মদপুরে বদিউল আলমের বাসায় যাওয়ার পথে দুষ্কৃতকারীরা এ হামলা চালায়। এসময় বদিউল আলমের বাসাতেও হামলাকারীরা প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, রবিবার পৃথক এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়ি ও সুজন সম্পাদকের বাসায় হামলাকারীরা আওয়ামী সন্ত্রাসী। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: মির্জা ফখরুল

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম