সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরাতে ফিরতি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪২৯ জন হাজি দেশে ফিরেছেন। এদিন রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটে হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রমুখ। এ সময় হাজিদের পবিত্র জমজম কুয়ার পানি সরবরাহ করা হয়।
এবার সৌদি এয়ারলাইন্সে ৬৩ হাজার ২৪০ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২ হাজার ৮১০ জন যাত্রী সৌদি আরব গিয়েছিলেন।
শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।








