নিউইয়র্কে জন্মদিনে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ নেতারা শুক্রবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে তার স্যুটে ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. দীপু মনি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ফুলের তোড়া দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি ফুলের তোড়া ও জন্মদিনের কেক দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান উপলক্ষে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর সকালে ঢাকা পৌঁছবেন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
সূত্র: বাসস

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম