‘সবচেয়ে ভুক্তভোগী হবে অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক মিডিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৮:২৬আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৯:২০

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ‘ডিজিটাল নিরাপত্তা আইনটিতে সবচেয়ে ভুক্তভোগী হবে অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক মিডিয়া। ইতোমধ্যে সম্পাদক পরিষদ এই আইনটি নিয়ে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছে। আর এই পরিষদ প্রিন্ট মিডিয়াকে প্রতিনিধিত্ব করে। কিন্তু অনলাইন মিডিয়ার প্রতিনিধিত্ব করে না। আমরা যারা অনলাইন মিডিয়ায় আছি, তাদের কেউ সেখানে গেছেন কিনা তা আমার জানা নেই। ফলে আমি চাই আমরা যারা স্টেকহোল্ডার আছি—তাদেরও সঙ্গে রাখা হোক। সব ধরনের মিডিয়ার সম্পাদকদের এখানে যুক্ত করা উচিত।’ বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল এসব কথা বলেন।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু হয়।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় বাংলা ট্রিবিউন বৈঠকি।

জুলফিকার রাসেল বলেন, ‘আইন করা হয় জনস্বার্থে। আর সাংবাদিকরা জনস্বার্থেই কাজ করে। কিন্তু, ডিজিটাল সিকিউরিটি আইনটিতে বলা হলো, যদি কোনও অফিসের গোপন তথ্য প্রকাশ হয় এবং সেটিতে যদি জনস্বার্থ আঘাতপ্রাপ্ত হয়, তাহলেই আইনটি প্রয়োগ করা যাবে। কিন্তু সাংবাদিকরা যদি মনে করে সরকারি কোনও অফিসের দুর্নীতি অথবা কোনও অনিয়ম জনস্বার্থেই প্রকাশ করা উচিত, সাংবাদিক তখন মনে করবেন জনগণকে সেই তথ্যটি জানানো তার দায়িত্ব। কিন্তু সেটা জনস্বার্থে প্রকাশ করার পর সরকার যদি মনে করে এটা জনস্বার্থ আঘাতপ্রাপ্ত হয়েছে; তখন ওই সাংবাদিককে তো জেলে যেতে হবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, সারাবাংলা ও গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা।

আরও খবর: 

‘এখনও আলোচনার সুযোগ রয়েছে’

‘সাংবাদিকদের স্বাধীনতা বাধাপ্রাপ্ত হবে’

‘দেশ উপকৃত হবে, নাকি অন্য কিছু হবে’

‘অনুসন্ধানী সাংবাদিকতা এই ধারার অন্তরায়’

‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

 

 

 

/আরএআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম