সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে জীবিত প্রাণীর ব্যবহার নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৮:১২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৯:০৭

নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্রতীক হিসেবে জীবিত কোনও প্রাণী ব্যবহার করা যাবে না, এমন বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালায় সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২১ অক্টোবর)) বিকালে ইসির সভায় এই সংশোধনী অনুমোদন করা হয়। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সূত্র জানায়, তফসিলের পর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের থাকা এবং সভার অনুমতি সংক্রান্ত ধারায় সংশোধনী আনার প্রস্তাব থাকলেও ইসির রবিবারের সভায় এ দুটি বিষয় ওঠেনি। ফলে বড় কোনও পরিবর্তন আসেনি আচরণ বিধিমালায়।

ইসির সভা শেষে সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘প্রচারে জীবন্ত প্রাণীর ব্যবহারে নিষেধাজ্ঞার বাইরে পোস্টারের সংজ্ঞা থেকে ‘কাপড়’ বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনে কেউ কাপড়ের তৈরি পোস্টার ব্যবহার করতে পারবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা নিয়ে বৈঠকে বলা হয়, এটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইসি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। এখনও সময় পাওয়া যায়নি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ইসি তফসিল ঘোষণার অনুমতি নেবে।’

বর্তমান বিধিমালায় তফসিল ঘোষণার পর সভা করার জন্য ২৪ ঘণ্টা আগে লিখিত অনুমতি চাওয়ার বিধান আছে। ইসির আইন সংস্কার কমিটি সূত্র জানায়, এ ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে কোনও সিদ্ধান্ত দেওয়া না হলে অনুমতি নেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে—এমন একটি বিধান যুক্ত করার প্রস্তাব ছিল। এছাড়া বর্তমান বিধিমালায় বলা আছে—কোনও প্রার্থী বা তার মনোনীত কোনও প্রতিনিধি আগে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলে, নির্বাচনের সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও সভায় বা প্রতিষ্ঠানের কাজে অংশ নিতে পারবেন না। এই বিধানের সঙ্গে নিবন্ধিত দলের কমিটির পদধারী ব্যক্তি ও নেতাকর্মী পরিচালনা পরিষদে থাকতে পারবেন না—এই বিধান যুক্ত করারও প্রস্তাব ছিল। ইসির সভার আগে প্রথমে যে কার্যপত্র কমিশনারসহ কর্মকর্তাদের দেওয়া হয়েছিল, তাতেও এ দুটি বিষয় ছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে এ দুটি প্রস্তাব কমিশনের সভায় ওঠেনি। ফলে এ দুটি বিষয়ে আলোচনাও হয়নি।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম