ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১৮:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৩৭

ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ময়মনসিংহ বিভাগে বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। এতে শিল্পকারখানা স্থাপিত হবে। বিনিয়োগ বাড়বে। ফলে যুব সমাজের কর্মসংস্থান হবে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে জনসভায় প্রধামন্ত্রী বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে নামিয়ে আনা হবে।

১৬শ’ মেগাওয়াট থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড সৃষ্টির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের ৯৩ শতাংশ মানুষ বর্তমানে বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবার সহযোগিতা চান তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে মানুষের ওপর অত্যাচার, নির্যাতন বৃদ্ধি পায় এবং লুটপাটের রাজত্ব কায়েম হয় দাবি করে শেখ হাসিনা আরও বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা হাওয়া ভবন তৈরি করে দেশের সম্পদ লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় এলে জঙ্গি, সন্ত্রাস ও বাংলাভাইয়ের আবির্ভাব হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নয়ন ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্পবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

দুপুর থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রেন, বাস ও পায়ে হেঁটে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড় ছিল জনসভায়। প্রধানমন্ত্রী বিকাল ৪টার দিকে স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার থেকে নামেন। এরপর সার্কিট হাউস মাঠে ১৯৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

            ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম