১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:১৯

শিক্ষা মন্ত্রণালয়

এসএসসির নির্বাচনি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার পর এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দ্রুত শেষ করার জন্য আগে থেকেই প্রস্তৃতি নেয় সরকার। নির্বাচন কমিশন সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।

এরপর শিক্ষা মন্ত্রণালয় গত ৩১ অক্টোবর এসএসসির নির্বাচনি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে স্কুলগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করতে হবে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম