নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় প্রতিবেদন চেয়ে আইজিপিকে চিঠি দেবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৯:১২

নির্বাচন ভবন নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা জানতে পুলিশ প্রধানকে (আইজিপি) চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে চিঠির একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। এতে ওই ঘটনার সার্বিক বিষয়ে প্রতিবেদন চাওয়া হচ্ছে। রবিবার (১৮ নভেম্বর) চিঠিটি পাঠানোর কথা রয়েছে।

খসড়া চিঠির নির্দেশনাতে বলা হয়েছে, মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১৪ নভেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলীয় মনোনয়পত্র সংগ্রহ ও জমাদানকালে লোক সমাগমে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তায় যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখার পদক্ষেপ গ্রহণ করে। এ নিয়ে দুপুরে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উচ্ছৃঙ্খল লোকজন কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের দু’টি গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে কর্তব্যরত পুলিশসহ অনেকে আহত হয়। চিঠিতে ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণাদিসহ একটি প্রতিবেদন কমিশনে পাঠানোর নির্দেশনা দেওয়া হবে।

চিঠিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয় এমন কোনও ব্যক্তিকে যেন অকারণে হয়রানি করা না হয় এবং একইসঙ্গে এ ঘটনার জন্য নিরাপরাধী ব্যক্তিকে কোনও মামলায় জড়ানোর কারণে নির্বাচনি পরিবেশ ও সুষ্ঠু আবহ যেন বিঘ্নিত না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্যও নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিঠি প্রস্তুত করা হচ্ছে। এটি আগামী ররিবার পাঠানো হবে।’

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষের পরও ওইদিনই জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে ঘটনার জন্য সরকারকে দায়ি করে এর প্রতিকার চায়। ওই সময় ইসি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। একইদিনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে সাক্ষাৎ করে বিএনপি নির্বাচন বানচাল করতে ওই ঘটনা ঘটিয়েছে অভিযোগ তুলে তার বিচার দাবি করে।

দুই দলের পাল্টাপাল্টি অভিযোগের পর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, কমিশন ওই ঘটনার বিষয়ে আইজিকে চিঠি দিয়ে প্রতিবেদন দিতে নির্দেশনা দেবেন।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের