ঢাকার ১৫ আসনে প্রতীক বরাদ্দ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১২:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩

প্রতীক বরাদ্দ চলছে একাদশ জাতীয় নির্বাচনে রাজধানী ঢাকার ১৫টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

সোমবার দুপুর পর্যন্ত ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ এ ৯ জন, ৫ আসনে ১০ জন, ৬ আসনে ৮ জন, ৭ আসনে ১২ জন, ৮ আসনে ১৪ জন, ৯ আসনে ৭ জন, ১০ আসনে ৬ জন, ১১ আসনে ৮ জন, ১২ আসনে ৬ জন, ১৩ আসনে ১০ জন, ১৪ আসনে ৭ জন, ১৫ আসনে ১০ জন, ১৬ আসনে ৭ জন, ১৭ আসনে ১০ জন ও ১৮ আসন থেকে ৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন। তবে কেউ যেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করেন সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন।

সোমবার সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া চলছে।

প্রতীক নিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাজী সেলিম প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল শুনানি ও সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের পর যারা প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হয়েছেন, তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

এসময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রতীক পাওয়ার পর আপনারা নির্বাচনি প্রচারে নামতে পারবেন। আমাদের অনুরোধ থাকবে, প্রচার শুরুর আগে আচরণ বিধি ভালোভাবে পড়বেন এবং মেনে চলবেন। আপনাদের সহযোগিতা পেলে ৩০ ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।’

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি