বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিলের আবেদন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮

ইসি-বিএনপি প্রার্থীশূন্য আসনে বিএনপির পুনঃতফসিলের আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনগতভাবে এই ধরনের কোনও সুযোগ নেই বলে কমিশন সিদ্ধান্ত জানিয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বিএনপির আবেদনের প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আদালতের সিদ্ধান্তে বিএনপির অনেক জায়গায় প্রার্থিতা স্থগিত বা বাতিল করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে বাতিল হওয়া বিভিন্ন আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন বা নির্বাচনি এলাকায় নির্বাচন স্থগিত চেয়ে বিএনপি একটি আবেদন করেছিল। কমিশন তাদের আবেদন-নিবেদনগুলো পর্যালোচনা করেছে। কমিশন মনে করে, এমন আবেদন আমলে নেওয়ার আইনগত কোনও সুযোগ নেই। ফলে বিকল্প প্রার্থী মনোনীত বা নির্বাচন স্থগিতের কোনও সুযোগ নেই বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।’

জানা গেছে, আদালতে আপিল করার পরিপ্রেক্ষিতে অন্তত ১৬টি আসনে বিএনপির প্রার্থিতা বাতিল বা স্থগিত হয়েছে। এতে করে এসব আসনে দলটির প্রার্থী শূন্য হয়ে পড়ে। প্রার্থীশূন্য এসব আসনে দলটির প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের নতুন করে মনোনীত করা বিকল্পে নির্বাচন স্থগিত করে পুনঃতফসিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে দুই দফায় আবেদন করেছিল বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী