প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আধুনিক ও মানসম্পন্ন করে গড়ে তুলবো: প্রতিমন্ত্রী জাকির হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৬:৩১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:০৪

মঙ্গলবার (৮ জানুয়ারি) নিজ কার্যালয়ে এসে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিত হন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

দুর্নীতি ও ফাঁকফোকর বন্ধ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আধুনিক ও মানসম্পন্ন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবো।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মানুষের প্রত্যাশা ও প্রয়োজন পূরণে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম এর নেতারা।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, আমরা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।

অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের পরিচিতি পর্ব শেষে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

/এসএমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার