ঢাবি শিক্ষার্থীদের জন্য ‘দেশরত্ন মেধাবৃত্তি’ চালু করবে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ২০:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য দেশরত্ন মেধাবৃত্তি চালু করবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। প্রত্যেকটি অনুষদের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে।

শুক্রবার (১১ জানুয়ারি) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অনুষদের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘দেশরত্ন মেধাবৃত্তি’ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ‘আইডিয়া এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এর প্রাক-পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে নবীন শিক্ষার্থীদের মেধায় উৎসাহ, আবাসন সংকটে নিরসন, বৃত্তির মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নবীদের মনোমুগ্ধকর বরণের মাধ্যমে স্বাগতম জানানোর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক