সর্বশেষ মজুরি কাঠামোর দুই গ্রেডে সমন্বয়ে ভুল ছিল: সিরাজুল ইসলাম রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪০

জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি

দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বশেষ মজুরি কাঠামোর দুই গ্রেডে সমন্বয়ে ভুল ছিল বলে মন্তব্য করেছেন মজুরি বোর্ডের সাবেক সদস্য ও জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন এই নিউজ পোর্টালের সাপ্তাহিক আয়োজন ‘মজুরি বাড়লেও বাড়ছে না শ্রমিকদের আস্থা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিরাজুল ইসলাম রনি বলেন, ‘২০১০ সালে শ্রমিকদের মজুরি ছিল ৫ হাজার ৩০০ টাকা। গত পাঁচ বছরে একটা গ্যাপ থাকার পরে ন্যূনতম মজুরি হয়েছে ৮ হাজার টাকা। এবার দুই-একটা গ্রেডে কিছুটা পরিবর্তন হয়েছিল। সেখানে অল্প কিছু টাকার বৈষম্য ছিল। এটাকে কেন্দ্র করে শ্রমিকরা আন্দোলন যখন করেছে, তখন এই ব্যাপারটা তারাও বুঝে নাই, আমরাও না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়টা এরকম যে, তাদের (শ্রমিক) বেতন থেকে যদি ১০ টাকাও কাটে, আমাদের অফিসে এসে অভিযোগ জানায়। আমি এই সেক্টরে অনেকদিন ধরে আছি, এটাই বাস্তবতা, এটাই দেখছি।’

তিনি বলেন, ‘এবার দুই গ্রেডে সমন্বয়ে ভুল ছিল। আগের মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে ছিলেন, হয়তো সেখানে কোনও টাইপিং মিসটেক হতে পারে। এখন ডিসেম্বরে গেজেটে যেটা মজুরি প্রকাশ হয়েছে, সেখানে দুই গ্রেডে অল্প কিছু টাকার বৈষম্য ছিল। আমি এখানে বলতে চাই, শ্রমিক আন্দোলনের অধিকার সারাবিশ্বে স্বীকৃত। এখান থেকে তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। ফ্যাক্টরি লেভেল মালিকের সঙ্গে দর কষাকষির জায়গা শ্রমিকদের তৈরি করতে হবে।’

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি