রোহিঙ্গা ইস্যুতে ইসলামিক দেশগুলোকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২২:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:১৫

রোহিঙ্গা ইস্যুতে ইসলামিক দেশগুলোকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচারের জন্য দায়বদ্ধ কাঠামো তৈরিতে ইসলামিক দেশগুলোকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রবিবার (২০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগী সংস্থা—ওআইসি’র সিনিয়র অফিসিয়াল মিটিংয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এই আহ্বান জানান।
ওআইসির কাউন্সিল অব মিনিস্টারের প্রধান ছিল বাংলাদেশ এবং আজ তারা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে চেয়ারশিপ হস্তান্তর করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কাউন্সিল অব মিনিস্টারের প্রধান থাকার এক বছরে কী কী কাজ করেছে তার বিস্তারিত ব্যাখ্যা দেন পররাষ্ট্র সচিব।
এই সময়ে ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু সবচেয়ে গুরুত্বের সঙ্গে বাংলাদেশ তুলে ধরেছে বলে জানান তিনি।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের