পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনএইচসিআর বাংলাদেশ প্রধানের পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ২১:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:১৮

ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস সোমবার পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নতুন বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

সোমবার (২১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয় পত্র পেশ করার পর পররাষ্ট্রমন্ত্রী ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টিফেন করলিস বাংলাদেশে শিনজো কোবোর স্থলাভিষিক্ত হলেন। ঢাকায় আসার আগে তিনি জেনেভাতে ইউএনএইচসিআরের সদর দফতরে কর্মরত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাহসী সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যদি এখানে দীর্ঘ সময় ধরে থাকে, তবে এই অঞ্চলে এবং অন্য জায়গার শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়বে।’

রোহিঙ্গারা যেন দ্রুত ফেরত যেতে পারে, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য মন্ত্রী আহ্বান জানান।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর করলিস সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাবাসন টেকসই এবং স্বপ্রণোদিত হতে হবে।’ প্রত্যাবাসনের জন্য সীমান্তের ওপারের অবস্থা সহায়ক হতে হবে বলে তিনি জানান।

ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন বিষয়ে করলিস বলেন, ‘আমরা তাদের সঙ্গে জড়িত আছি এবং আমরা সব সরকারকে অনুরোধ জানাই, তারা যেন  পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদেরকে থাকতে দেয়।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম