চাকরির জন্য নয়, শিক্ষার জন্যই শিক্ষা দিন: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৪:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৪:৫০

পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘চাকরির জন্য শিক্ষা নয়, শিক্ষার জন্য শিক্ষা দিন।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মহাখালী আমতলী ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  এ পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা একটি বড় মানব সেবা। বিদ্যালয়ের আশেপাশের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থী শিক্ষকদের আহ্বান জানাই।’ এসময় শিক্ষার্থীরা স্লোগান দেয় ‘বিদ্যালয় এর চারপাশ, পরিষ্কার রাখবো বারো মাস’। পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। অনুষ্ঠানে সচিব বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের স্কুলে উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে। সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষকদের মান উন্নয়নে কাজ করছে।’

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন

উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিচ্ছনতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।    

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’