রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে সংসদে প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সংসদে চলতি অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে এই প্রস্তাব তোলেন। প্রস্তাবে চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা গত ৩০ জানুয়ারি সংসদে দেওয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের  ভাষণের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।’

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন নিয়ম অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। এদিকে, ধন্যবাদ প্রস্তাব আনার পরই  রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়েছে। প্রথম দিন প্রস্তাবের ওপর আলোচনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফ, শহীদুজ্জামান সরকার, বেনজীর আহমেদ, মেহের আফরোজ চুমকি। সাধারণত, সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
এদিকে, দিনের সম্পূরক কর্মসূচিতে একাদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। স্পিকার পদাধিকার বলে এই কমিটির সভাপতি। কমিটির অন্য সদস্যরা হলেন— প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

উল্লেখ্য, কার্য উপদেষ্টা কমিটি সংসদ অধিবেশনের কার্যাবলী ও মেয়াদ ঠিক করে থাকে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম