ঝিনাইদহের যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সম্ভাব্যতা যাচাইয়ে ইতিবাচক ফলাফল পাওয়া গেলে যাদবপুরের উভয়পাশে শুল্ক স্টেশন স্থাপন সাপেক্ষে স্থলবন্দর প্রতিষ্ঠা সম্ভব হবে।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিসের জবাবে সংসদকে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

এর আগে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন কার্যপ্রণালী বিধির ৭১বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিসে যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যেই স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালককে (ট্রাফিক) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্টের পরেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম