শিগগিরই দেশে উৎপাদন হবে কম্পিউটারের মাদারবোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার শিগগিরই বাংলাদেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদন হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। অগামী ১-২ মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ওই সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের সুফল বাংলাদেশ ভোগ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কমিম্পউটার উৎপাদন করে বিদেশে রফতানির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে ৯৮-৯৯ সালে কম্পিউটারের ওপর ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারের ফলে কম্পিউটার শিক্ষায় ব্যাপক প্রভাব পড়ে।’

সর্বশেষ ২০১৫ সালের ৬ আগস্ট টাস্ক ফোর্সের এক সভার কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সেদিন যা বলেছিলেন তা এখন বাস্তবে ঘটছে। এখন আমরা মোবাইল-ল্যাপটপ বানাই, এগুলো রফতানিও করি। স্যামসাংয়ের মাধ্যমে ৬টি স্থানীয় প্রতিষ্ঠানে তা চালু হয়েছে। আরও ৬টি চালু হবে।

কম্পিউটার উৎপাদনের সবচেয়ে কঠিন বিষয় মাদারবোর্ড উৎপাদনের প্রক্রিয়াও শুরু হয়েছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমি একটা সুখবর দিতে চাই। আমরা আগামী ১-২ মাসের মধ্যে দেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদনে সক্ষম হবো। আশা করি, কম্পিউটার দেশে উৎপাদন করে বিদেশেও রফতানি করতে পারবো।’

উৎপাদিত পণ্য বাজার দরের চেয়ে দেশে অন্তত ২৫ ভাগ কম দামে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ফ্রিকোয়েন্সি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমনভাবে চুক্তির মাধ্যমে দেওয়া হয়নি যে কেবল তারাই এটা নিতে পারবে। কোথাও যদি এ ধরনের খবর প্রকাশ হয়ে থাকে তা সঠিক নয়।

ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে ফোরজি মোবাইল ফোন সেবা চালু হয়েছে। বর্তমানে দেশে ফোরজি টাওয়ারের সংখ্যা ১৫ হাজার ৫০৯টি এবং দেশের প্রায় ৬৫ শতাংশ এলাকা ফোরজির আওতাভুক্ত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের কোনও দেশে এখনো বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু হয়নি, হলে বাংলাদেশেও চালু হবে।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?
মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না