উপজেলায় ভোট করতে পদত্যাগ করতে হবে না: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ
উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, ‌‘উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে কি না এ বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার তো?’ অনেকেই মাথা নাড়ালে সচিব বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নির্বাচন করতে পদত্যাগ করতে হবে না। তারা পদে থেকেই নির্বাচন করতে পারবেন এ রকম সিদ্ধান্ত হয়েছে।’

তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন তারা এখনো সরকারি হন নাই। তাদেরকেও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।’

সচিব জাতীয় সংসদ নির্বাচন থেকে উপজেলা পরিষদ নির্বাচন আরও বেশি জটিল উল্লেখ করে এ বিষয়ে নজর রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম