একুশের নিরাপত্তায় সামর্থের সর্বোচ্চ দেবে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৫

সংবাদ সম্মেলনে কথা বলছেন র‍্যাবের মহাপরিচালক একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক ভাষা দিবসে সামর্থের সর্বোচ্চ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের একথা জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘একুশের রাতে সারাদেশের সর্বস্তরের মানুষ শহীদদের সম্মান জানাবে। কেন্দ্রীয়ভাবে শহীদদের সম্মান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশের মঞ্চ প্রস্তুত। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানো নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে র‍্যাব। সামর্থের সবটুকু দিয়ে নিরাপদ রাখার চেষ্টা করবো আমরা।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন র‍্যাবের মহাপরিচালক তিনি আরও বলেন, ‘র‍্যাবের ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবে। শহীদ মিনার ও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে র‍্যাবের নিরাপত্তা বলয় থাকবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে একুশের দুপুর পর্যন্ত নিরাপত্তা বলবৎ থাকবে, প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে।’

এক প্রশ্নের জবাবে র‍্যাবের ডিজি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনও শঙ্কা নেই। আমরা আসলে সব ধরনের শঙ্কা দূর করতে চাই। তবে সব সাম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন র‍্যাবের মহাপরিচালক অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাশ্মিরের জঙ্গি হামলার বিষয়টি ভিন্ন ইস্যু। সেখানে ১৯৪৭ সাল থেকে চলে আসছে। সেখানকার চরিত্র আর আমাদের এখানকার ধর্মভিত্তিক উগ্রবাদিতার চরিত্র এক নয়। আমরা প্রতি মুহূর্তে জঙ্গিদের আপডেট রাখছি। গত এক সপ্তাহ দেখলে প্রায় প্রতিদিনই জঙ্গি গ্রেফতারের ঘটনা রয়েছে। আমরা কখনোই জঙ্গিদের থেকে দৃষ্টি সরাইনি।’

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন