চকবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১

চকবাজারে আগ্নিকাণ্ড রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করে। আগামী সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দিতে তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সংস্থার উপপরিচালক (অপারেশন্স) দিলীপ কুমার ঘোষকে। এছাড়া সহকারী পরিচালক (এডি) সালাহ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হালিমকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। চকবাজারে আগুন

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এই ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন- 

অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


আগুন দেখে শাটার বন্ধ, ভেতরে দগ্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের: ওবায়দুল কাদের

মুহূর্তেই মৃত্যুপুরী! (ফটোস্টোরি)

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে, ৭৮ লাশ উদ্ধার 

'এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে'

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম