স্বজনদের খুঁজে পেতে রেড ক্রিসেন্টের সহায়তা চেয়েছেন ৬৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৭

স্বজনদের আহাজারি চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর ৩৩ জনকে খুঁজে না পেয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আবেদন করেছেন ৬৪ জন। তবে নিখোঁজদের মধ্যে দুজনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের ফিল্ড অফিসার শাকিলা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মিটফোর্ড হাসপাতালে মোট ৩১টি ফরম পূরণ করা পেয়েছি। চকবাজারে আগুনের ঘটনাস্থলে ৩৩ জনের স্বজনরা ট্রেসিং রিকোয়েস্ট ফরম পূরণ করেছেন। তবে ঢাকা মেডিক্যালে থাকা দুজনের মরদেহ আমরা আবেদনকারী দুই পরিবারকে বুঝিয়ে দিয়েছি।’
তিনি বলেন, ‘আগুনের ঘটনায় আমরা মোট ১৭ জন কর্মী ফরম পূরণের কাজে নিয়োজিত ছিলাম। এরমধ্যে মিটফোর্ড হাসপাতালে দুজন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন এবং চকবাজারে ছয়জন দায়িত্ব পালন করছেন। আর আমি টিম লিডারের দায়িত্ব পালন করছি।’

শাকিলা আক্তার বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় বিপদাপন্ন মানুষের পাশে থেকে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পেতে সাহায্য করে।’

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া,আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

/টিওয়াই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের