নর্থ-সাউথের ছাত্র রোহানের খোঁজ মেলেনি এখনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

নিখোঁজ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র রোহান

নর্থ সাউথের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী তানভার হাসান খান রোহানকে খুঁজে পাচ্ছেন তার মা রুবিনা ইয়াসমিন ও ছোটভাই রুদ্র।

সকাল থেকে মর্গের সামনে রোহানের ছবি হাতে নিয়ে খুঁজছেন। কান্নাকাটি করে সবার সহযোগিতা চাচ্ছেন। যাদের লাশ এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, তাদের মধ্যে রোহানের লাশ খুঁজে পাওয়া যায়নি।

রোহানের ছোট ভাই রুদ্রের গৃহশিক্ষক তারেকুর রহমান রয়েছেন এই পরিবারটির সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আরও দুই বন্ধুর সঙ্গে বুধবার বিকাল চারটার দিকে বাসা থেকে বের হয় রোহান। একটি মোটর সাইকেলে চড়ে তারা চকবাজার এলাকার দিকে গিয়েছিল নাস্তা করার জন্য। চকবাজারে আগুনের ঘটনা জানার পর তার খোঁজ শুরু হয়।

তারেকুর রহমান জানান, তিন বন্ধুর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। তাদের মধ্যে যে মোটর সাইকেল চালাচ্ছিল তার লাশ পাওয়া গেলেও রোহান এখনও নিখোঁজ। অপরজনের খবরও জানেন না তারা।

/এসএমএ/ টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম