চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের জন্য খেলাফত মজলিসের দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪


খেলাফত মজলিসের দোয়া চকবাজার চুড়িহাট্টা ট্র্যাজেডিতে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দোয়া মাহফিল হয়েছে।  
মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অফিস ও দফতর সম্পাদক অধ্যাপক আবদুল জলিলসহ অনেকে। 
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর বলেন, ‘২০১০ সালের নিমতলী অগ্নিকাণ্ডের ট্র্যাজেডির পরে আবার চকবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো জাতি আজ শোকাহত। পুরান ঢাকার আবাসিক এলাকায় ব্যবস্থাগত নানা ত্রুটির কারণে এ রকম ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকার ও সিটি করপোরেশন এসব দুর্ঘটনার দায় এড়াতে পারে না।’
তিনি বলেন, ‘আজকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। কোনও আবাসিক এলাকায় যাতে কোনও ধরনের রাসয়নিক পদার্থের গুদাম না থাকে তা নিশ্চিত করতে হবে। এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্যে সবাইকে সজাগ থাকতে হবে।’

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম