আগুনে আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তার চেক দিলেন শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩০

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান চকবাজার আগুনের ঘটনায় আহত শ্রমিকদের হাতে চিকিৎসা সহায়তার চেক দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রতিমন্ত্রী চিকিৎসাধীন সাতজন শ্রমিকের স্বজনদের হাতে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক দেন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এ চেক দেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চকবাজার অগ্নি-দুর্ঘটনায় দশজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে সাতজন ঢামেকে, দুজন মিডফোর্ডে ও একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার চিকিৎসাধীন অন্য শ্রমিকদের সহায়তার চেক দেওয়া হবে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক অমর চান বণিক এবং বার্ন ইউনিটের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পাল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,  বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের এলাকায় ভবনে ও দোকানপাটে ভয়াবহ আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬৭ জন মারা যান।  দগ্ধ হয়ে আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। 

/এসএমএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের