‘বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ে তুলুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৪

জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন তা ধারণ করে এগিয়ে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান আলোচক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ১৯৬৯ সালে তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার সময়কার স্মৃতিচারণ করেন। তোফায়েল আহমেদ বলেন, ‘স্বাধীনতা বঙ্গবন্ধুর মনের মধ্যে সব সময় ছিল। এটা তিনি কোনোদিন ভোলেননি। স্বাধীনতার প্রশ্নে তিনি আপোস করেননি বলেই তিনি বঙ্গবন্ধু হয়েছেন। বঙ্গবন্ধু দেশ গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। কিন্তু, তার আগেই তাকে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু আমাদের সবাইকে তার আদর্শে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনায় একটি আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ বাংলাদেশের আক্ষরিক গঠন বঙ্গবন্ধুর পরিকল্পনায় হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘যেভাবে প্রকৌশলীরা একটি ভবনের নির্মাণের পরিকল্পনা করেন, বঙ্গবন্ধুও দেশের বিচার, পার্লামেন্টসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সেভাবেই পরিকল্পনা করতেন।’

বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, অন্য একটি প্রতিপক্ষের এটি ভালো লাগছে না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিডিআর বিদ্রোহ নিয়ে অধিকতর তদন্তের দাবি প্রসঙ্গ টেনে হাছান বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি পক্ষ বিশেষ সুবিধা পেয়েছে। সে সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সুতরাং এত বড় ঘটনায় সরকার কখনও সুবিধা পেতে পারে না। এছাড়া এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক আত্মীয়স্বজন নিহত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিআর বিদ্রোহের ঘটনার অধিকতর তদন্তের দাবি করেছেন। যদি অধিকতর তদন্ত করাই হয়, তবে খালেদা জিয়াসহ তাদের দলের অন্যদের নামও আসতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।

 

/এমএইচবি/এনআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম