‘কথা বলেছেন ওবায়দুল কাদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১৩:৩৭আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৭:৫০

ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী জানিয়েছেন, ওবায়দুল কাদেরের অবস্থা ভালো এবং তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান তিনি।

ডা. আবু নাসার রিজভী বলেছেন, ‘দুপুর সাড়ে ১২টায় মেডিক্যাল বোর্ডের (সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল) সঙ্গে কথা বলেছি। বোর্ডের সবাই খুব সেটিসফায়েড। প্রথম জিনিস হলো, মেডিক্যাল বোর্ডের এক সদস্য বলেছেন তিনি কাদের ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি তার কথায় রেসপন্স করেছেন। এটা খুব পজেটিভ সাইড। দুই নম্বরটা হলো, তার হার্টে যে সাপোর্টিভ মেশিন ছিল সেটাও খুলে ফেলা হয়েছে। তার ব্লাডপ্রেসার স্টেবল আছে। বাকি সব প্যারামিটার ভালো হচ্ছে এবং ইনফেকশন অনেক কন্ট্রোলে আছে। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ উনি শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন।’

উল্লেখ্য, রবিবার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। রবিবারই একটিতে রিং পরানো হয়। ভারত থেকে তাকে দেখতে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তার পরামর্শে ওবায়দুল কাদেরকে ৪ মার্চ সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন- ওবায়দুল কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে : মেডিক্যাল বোর্ড

/ইউআই/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম