প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আগ্রহী নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৫:৪৬আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৬:২৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনের যাওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আগ্রহী নুর নুর বলেন, ‘তিনি আমাদের প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তিনি একা আমাকে ডাকেননি। যারা নির্বাচিত হয়েছেন সবাইকে ডেকেছেন। স্বতন্ত্র প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরও ডেকেছেন। প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করেছেন। শিক্ষার্থীদের অনেক সমস্যা, আমি সেগুলো তাকে (প্রধানমন্ত্রী) বলবো।’

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে নুর তবে যাওয়ার আগে অন্যান্য প্যানেলের সঙ্গে আলোচনা করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নুর।

আপনি ও আপনার প্যানেল থেকে নির্বাচিত দুজন এখানে আছেন। আপনারা গণভবনে যাবেন কিনা? এ প্রশ্নের জবাবে নূর বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তিনি আমাদের ডেকেছেন, আমি যাওয়ার বিষয়ে পজেটিভ।’

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে নুর অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না আসার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি অবাক হলাম, এই বিশ্ববিদ্যালয়ের সন্তান ও শিক্ষার্থীরা অনশনরত। অথচ তাদের দেখতে এখন পর্যন্ত কেউ আসেননি।’ এ সময় অনশনরত শিক্ষার্থীরা তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। তখন নুর বলেন, ‘আমি প্রথম থেকে পুনর্নির্বাচনের দাবি করে আসছি। আমি আপনাদের সঙ্গে একমত।  সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীকে সমস্যাগুলো জানাতে হবে।’

 

 

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম