প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গণভবনে যাবো: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৪:২৫আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:৩৬

ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তার সঙ্গে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো গাড়িতে যাবো।’

শনিবার (১৬ মার্চ) দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু ও হল সংসদের বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গণভবনে যাবো: নুর

এর আগে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’ 

এদিকে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’

এই গাড়িতে গণভবনে গেলেন নুর

প্রসঙ্গত, হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন। এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতা গণভবনে যাচ্ছেন।

আরও খবর:
গণভবনে যাচ্ছেন নুর

ঢাবির লাল বাসে করে গণভবনে যাচ্ছেন ডাকসু নেতারা

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম