‘ইসির ৪৮ বছরের ইতিহাসে বাঘাইছড়ির ঘটনা সবচেয়ে মর্মান্তিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ২০:৩৯ আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:৪২

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রাঙামাটির বাঘাইছড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বর্বরোচিত এ হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য দেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে, নির্বাচন কমিশনের (ইসি) ৪৮ বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা। এই কাপুরোষিত আক্রমণ ও নিরাপরাধ মানুষ হত্যার বিষয়ে নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই।
তিনি বলেন, আমি ঢাকা সিএমএইচে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। সেখানে সাতজন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজনের অপারেশন হয়েছে। অন্যদেরও অপারেশন করা হবে। একজন সিসিইউতে রয়েছেন। সিএমএইচের ডাক্তারদের সঙ্গে কথা বলে ধারণা হয়েছে, আহতদের আরোগ্য করার জন্য সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনার ডক্টর মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীও পরে সিএমএইচ পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকেরা উল্লিখিত ঘটনা সম্পর্কে আমাকে তিনটি প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো হলো; এ ঘটনার কারণ কী? এ ঘটনার ব্যর্থতার দায় কার? এবং কারা এ ঘটনা ঘটিয়েছে? আমি মনে করি তাৎক্ষণিকভাবে এসব প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন নয়। ঘটনাটি সম্পর্কে তদন্ত করে এর কারণ ও দায়-দায়িত্ব নিরূপন করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের পূর্বে যে কোনও বক্তব্য তদন্তকার্যকে ব্যাহত ও বিভ্রান্ত করতে পারে।
মাহবুব তালুকদার বলেন, সাংবাদিকরা আরও জানতে চেয়েছেন, এ বিষয়ে কমিশন কী ব্যবস্থা নেবে? কমিশনতো অবশ্যই ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনার এ ঘটনা সম্পর্কে বিশদ জানতে ও আহতদের দেখতে সকালে চট্টগ্রাম গেছেন। তিনি চট্টগ্রাম থেকে ফিরে এলে কমিশনের সব সদস্য আলোচনা করে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
গতকাল সোমবার (১৮ মার্চ) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে ভোট শেষে ফেরার পথে নির্বাচনি কর্মকর্তাদের গাড়িবহরে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে দুর্বৃত্তরা।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন