ঢাকা-মাওয়া সড়ক অবরোধ জবি শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১২:০৮আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:২২

ঢাকা-মাওয়া সড়কে জবি`র শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর বাসচাপায় মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জবির শিক্ষার্থীলা আন্দোলনে নেমেছেন।
বুধবার সকাল ১০টা নাগাদ রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে গুলিস্তান থেকে সদরঘাট এবং ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে তারা ক্যাম্পাসে মানববন্ধন করেন। পরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হলে  পুলিশ বাধা দেয়। তারা বাধা উপেক্ষা করে রায়সাহেব বাজারে অবস্থান নেয়।

আন্দোলনে জবি'র শিক্ষার্থীরাজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অবরোধে অংশ নেয়। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সড়ক সড়ক সড়ক চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসনের জবাব চাই,’ স্লোগানে কম্পিত হয় পুরান ঢাকা।
এবিষয়ে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি।’

আরও পড়ুন:

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম