একটি চক্র ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১৭:৪৩আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৭:৫১

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ফাইল ছবি)

একটি চক্র মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তবেই ইতিহাস বিকৃতি রোধ হবে।’

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্কুলটির অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। নতুন প্রজন্মই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘একটি চক্র ইতিহাস বিকৃতি করতে চেষ্টা করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস একবার লেখা হয়েছে। তাহলে আমাদের দেশে কেন ইতিহাস বারবার লিখতে হবে। দুষ্টচক্র থেকে আমাদের সচেতন হতে হবে।’

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সঠিক ইতিহাসকে বির্তকিত করতে ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষণা নিয়ে এতো কথা বলছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর স্বাধীনতার ঘোষণার প্রয়োজন পড়ে না। কারণ তিনি বলে গিয়েছিলেন- আমি যদি ঘোষণা দিবার নাও পাড়ি, তোমাদের যার যার কাছে যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়বা।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাসিনা বেগম ও পরিচালনা পর্ষদের সদস্য ড. মজিবুর রহমান হাওলাদারসহ আরও অনেকে।

এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম