মোকাব্বিরের শপথ কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৮:৩৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৮:৫১

মোকাব্বির খান (ফাইল ফটো) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে গণফোরাম থেকে সংসদ সদস্য নির্বাচিত মোকাব্বির খানের শপথ মঙ্গলবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবন কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১ এপ্রিল) মোকাব্বির খান শপথ গ্রহণের ইচ্ছা জানিয়ে স্পিকারকে চিঠি দেন। বিএনপি-গণফোরামসহ আরও কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ওই নির্বাচনে ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুইটি আসনে জয়ী হয়। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঐক্যফ্রন্ট মনোনীতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। তবে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ৭ মার্চ শপথ নেন।

আরও পড়ুন: ২ অথবা ৩ এপ্রিল শপথ নেবো: মোকাব্বির খান

               মনসুর-মোকাব্বিরকে নিয়ে জটিলতা কাটেনি

              শেষ মুহূর্তে মত পাল্টালেন মোকাব্বির, মনসুর অনড়

             ৭ মার্চ শপথ নেবেন মনসুর-মোকাব্বির

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম