কাউকে তো জোর করে প্যারোল দেওয়া যায় না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৯, ১৭:২৩আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:০০

 

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। আদালতে জামিন পাওয়াই তার মুক্তির পথ। আর প্যারোলের বিষয়টি হচ্ছে—দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজে চাইলেই কেবল তা বিবেচনার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দেওয়া যায় না। সরকার এমন কোনও বেকায়দায় নেই যে, আদালতে দণ্ডিত খালেদা জিয়াকে যে কোনও উপায়ে মুক্তি দিতে হবে। বিএনপি নেতারা কেন অবান্তর কথা বলেন, তা বোধগম্য নয়।’
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সেখানে তিন দিনব্যাপী ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ১৪২৬’ উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত বিএনপি নেতাদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘যারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারা সংসদে তাদের কথা বলার জন্যই করেছেন, শুধু সংসদে না যাওয়ার জন্য নয়। শপথ নেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি তারা সেই দায়িত্ব পালন করবেন। আর এতে বিএনপিরই মঙ্গল।’

হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) রাজপথে যেসব কথা বলছেন, সেটা তারা সংসদে গিয়েও বলার সুযোগ পাবেন। আমি তাদের আহ্বান জানাবো সংসদে যোগ দেওয়ার জন্য। তারা নির্বাচিত হয়েছেন যোগ দেওয়ার জন্য, সেটি না করে, শপথ না নিয়ে, ভোটদাতাদের অবজ্ঞা করা অনুচিত বলেই আমি মনে করি।’

গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘দশ বছরে পত্রিকার সংখ্যা ৬০০ থেকে দ্বিগুণ বেড়ে ১২শ হয়েছে। টেলিভিশনের সংখ্যা তিনগুণ বেড়েছে এবং সংবাদ প্রকাশে কোনও সেন্সরের ভেতর দিয়ে যেতে হয় না। দেখা যাবে, অন্য সংস্থার র‌্যাংকিংয়ে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘‘আমি বেলজিয়ামে বহু বছর ছিলাম, সেখানে মাস্টার্স ও পিএইচডি করেছি। সেখানে ভুল সংবাদ বা কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করলে জরিমানাসহ নানা শাস্তির বিধান রয়েছে। আর ইংল্যান্ডের দেড়শ বছরের পুরনো পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ একটি ভুল সংবাদের জন্য জরিমানা পুরো না দিতে পেরে বন্ধই হয়ে গেছে। আমাদের দেশে এমন কোনও ঘটনা এখনও ঘটেনি।’’

রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীতে তথ্যমন্ত্রী (ছবি: সাজ্জাদ হোসেন)

সভায় বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, শিল্পকলা একাডেমির সচিব ড. কাজী আসাদুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা।
এবারের রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় আব্দুল্লাহ অপু, জাকির হোসেন চৌধুরী ও সোহেল আহমেদ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেন।

/এসএমএ/এনআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের