আবারও প্রশ্নফাঁস, দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১১:২২আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১১:২৭

প্রশ্নপত্র ফাঁস

আবারও প্রশ্নফাঁস হয়েছে আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের  আয়োজনে কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল জামাত) পরীক্ষার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দাওরায়ে হাদিসের  আবু দাউদ শরিফ বিষয়ের ওপরে পরীক্ষা ছিল। তবে প্রশ্নফাঁস হওয়ায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

এ প্রসেঙ্গে হাইয়াতুল উলয়ার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান,  জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে স্থগিত হওয়া পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে ৮ এপ্রিল থেকে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের  আয়োজনে সারাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হওয়ায় সে সময়ের সব পরীক্ষা বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জরুরি বৈঠক করে ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ২০১৭ সালে গণভবনে প্রধানমন্ত্রী আলেমদের উপস্থিতিতে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময় দেশের ছয়টি কওমি মাদ্রাসা বোর্ডের সমন্বয়ে গঠিত হয় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’। সংস্থাটির চেয়ারম্যান আহমদ শফী। ছয়টি শিক্ষা বোর্ড হলো— বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ, তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড। ২০১৮ সালের  ১০ সেপ্টেম্বর ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদ্রাসা গুলোর দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল ২০১৮’  জাতীয় সংসদে উত্থাপিত হয়। ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি পাস হয়। ৮ অক্টোবর এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়।

আরও পড়ুন:

প্রশ্ন ফাঁস: দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম