শপথ নিলেন বিএনপির আরও চার এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:১৬

বাঁ থেকে আমিনুল ইসলাম, হারুনুর রশীদ, উকিল আব্দুস সাত্তার ও মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার (২৯ এপ্রিল) বিকেল পৌনে ছয়টায় তাদের শপথ বাক্য পাঠ করান।
বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
বিএনপির এই চারজন শপথ নেওয়ায় দলটির নির্বাচিতদের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাকি রইলেন। নির্বাচিতদের শপথ নেওয়ার শেষ দিন ছিল আজ সোমবার (২৯ এপ্রিল)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপি থেকে নির্বাচিত এ সংসদ সদস্যরা এতদিন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শপথ নেননি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
শপথ গ্রহণের আগে সংসদ ভবনের বাইরের গেটে এ বিষয়ে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘দেশে সরকার থাকবে সুশাসন থাকবে না, আইনের শাসন থাকবে না এটা হতে পারে না। তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিতে যাচ্ছি।’

আরও পড়ুন: শপথের আশায় বিএনপির আমিনুল, দলের সিদ্ধান্তের অপেক্ষায় হারুন

                শপথ না নেওয়ার ওয়াদা করলেন বিএনপির নির্বাচিত ২ জন

               কঠোর বিএনপি, নির্বাচিতরা সিদ্ধান্তহীন

              জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার

             নির্বাচিতদের ওপর শপথ নেওয়ার চাপ রয়েছে: মির্জা ফখরুল

/ইএইএস/এসটিএস/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম