মেরামতের নামে অর্থ অপচয়ের কথা স্বীকার করলেন গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৫ মে ২০১৯, ১৮:১৯





মেরামতের নামে অর্থ অপচয়ের কথা স্বীকার করলেন গণপূর্তমন্ত্রী

মেরামতের নামে অর্থ অপচয়ের কথা স্বীকার করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তবে তিনি বলেন, ‘এই অভিযোগ আমি শুনতে চাই না। মেরামতের নামে কাজ না করে কোটি কোটি টাকা বিনষ্ট করলে আমি চোখ বন্ধ করে থাকবো না।’
রবিবার (৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ স্বীকারোক্তি দেন।
গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে শ ম রেজাউল করিম এ-ও বলেন, ‘তবে আপনাদের কেউ হুমকি দিয়ে, প্রভাব বিস্তার করে কাজের পথে বাধা সৃষ্টি করলে আমি যে কোনও পরিস্থিতিতে আপনাদের পাশে আছি।’
গণপূর্তমন্ত্রী বলেন, ‘উন্নয়নের গুণগত মান বৃদ্ধি করতে হবে। আমরা শুধু উন্নয়নের কথা এখন বলতে চাই না, বলতে চাই টেকসই উন্নয়নের কথা। কোনোভাবেই যেন একটি সৃষ্টি বিপন্নতার দিকে চলে না যায়।’
তিনি বলেন, ‘দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বিপন্ন ও তৃণমূল জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতার কথা আমাদের মনে রাখতে হবে। যাদের ত্যাগ, শ্রম ও অর্থে আজ আমরা এখানে এসেছি, আমাদের সবচেয়ে বড় দায় তাদের জন্য। আর তাদের জন্য দায়ের জায়গাটি হচ্ছে, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ার জন্য আমাদের কাজ করতে হবে।’
গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘দেশের বড় ধরনের উন্নয়নের চালিকাশক্তি বা ক্যাপ্টেন আপনারা। সে কারণে আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি। গণপূর্ত অধিদফতরের কাজের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার সবাই সম্পৃক্ত। তাই আপনাদের কাজের পরিসর ও গুণগত মান আরও বাড়াতে হবে।’
অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে আমি বিশ্বাস করি না উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর থেকে কোথাও কাউকে বলিনি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাজ করুন। আমার মনে হয়েছে, আমরা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করবো। তবে সেই জায়গাতে আমি হস্তক্ষেপ করি এবং করবো, যদি দৃশ্যমান হয় যে কাজটি হওয়া উচিত ছিল, সেটি হয়নি।’
কর্মকর্তা-কর্মচারীদের কাজের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করার বাজে সংস্কৃতি দেশে চালু হয়ে গেছে মন্তব্য করে গণপূর্তমন্ত্রী আরও যোগ করেন, ‘আমি যতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রী আছি, এই হস্তক্ষেপ যে যেখানে করবে, সে সফল হতে পারবে না। আপনারা মাথা নোয়াবেন না। মেরুদণ্ড সোজা করে আপনাদের দায়িত্ব পালন করবেন।’ সরকারের চেয়ে প্রভাবশালী দেশে কেউ নয় বলেও মন্তব্য করেন তিনি।
গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, ড. মো. আফজাল হোসেন প্রমুখ।

/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল
উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক
ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
এবার কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াতের আরেক সভাপতি বহিষ্কার
এবার কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াতের আরেক সভাপতি বহিষ্কার
সর্বাধিক পঠিত
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে