ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৬, ২০:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২০:২৮

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে তারা মতবিনিময় করেন। বৈঠক চলাকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশন জানায়, এই আলোচনায় ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের একটি মূল স্তম্ভ হিসেবে আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের গুরুত্বের ওপর আলোকপাত করা হয়। উভয় পক্ষই জ্বালানি নিরাপত্তা বৃদ্ধিকরণ, টেকসই উন্নয়নকে উৎসাহিত করা এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধিকে সমর্থন করার লক্ষ্যে পারস্পরিক আগ্রহ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এর আগে ইকবাল হাসান মাহমুদ জানান, পাইপলাইনের মাধ্যমে ভারতকে আরও বেশি জ্বালানি সরবরাহ করার জন্য বলা হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
আ. লীগের জঙ্গিবাদের প্রশ্নে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতকে কী নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
সর্বশেষ খবর
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
আ. লীগের জঙ্গিবাদের প্রশ্নে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আ. লীগের জঙ্গিবাদের প্রশ্নে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন