গোমতী নদী ও গোদাগাড়ী নৌপথ খননে ভারতের সঙ্গে কানেক্টিভিটি বাড়ার আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৬ মে ২০১৯, ১৯:০০

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (ছবি: পিআইডি) গোমতী নদী ও রাজশাহীর গোদাগাড়ী নৌপথ খননের সার্ভে হয়েছে। টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব রুট খনন করে চালু করা হবে। এতে করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেক্টিভিটি বাড়বে।
বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গে বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং রাজশাহীর গোদাগাড়ী নৌপথ খনন কাজ সম্পন্ন করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপথে এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে কার্যক্রম চলছে।
দিনাজপুরের বিরল ও ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে