হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৯:৪৯আপডেট : ২০ মে ২০১৯, ১৯:৫২

সৌদি আরবে কাবা শরিফ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের প্রশিক্ষণ যা চলবে বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত। ঢাকাসহ সব জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা এ প্রশিক্ষণে অংশ নেবেন। সোমবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সম্মেলন কক্ষে একটি ভেন্যুতে এবং আশকোনা হজক্যাম্পে মোট চারটি ভেন্যুতে ঢাকার হজযাত্রীদের প্রশিক্ষণ চলবে। প্রতিটি ভেন্যুতে প্রতিদিন ৫০০ জন করে হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া হজে যেতে ইচ্ছুকরা নিবন্ধনের সময় যে জেলায় প্রশিক্ষণ গ্রহণের পছন্দ দিয়েছেন সেখানে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে প্রত্যেক হজযাত্রীর মোবাইলে তাদের ভেন্যু এবং তারিখ জানিয়ে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। কেউ মেসেজ না পেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করে তাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম