অ্যাপে টিকিট দিতে না পারা ব্যর্থতা: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১৩:৩৯আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৪২

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেল সেবা অ্যাপের মাধ্যমে যদি টিকিট কাটতে যাত্রীরা ব্যর্থ হন, তাহলে আমরা বিকল্প ব্যবস্থা নেবো উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল সেবা অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান সিএনএস যদি তার কাঙ্ক্ষিত সার্ভিস না দিতে পারে, সেটা তাদের যেমন ব্যর্থতা, তা আমাদের জন্যও ব্যর্থতা।

বুধবার (২২ মে) রেলের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে কমলাপুর রেলস্টেশনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন,  ‘অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা না গেলে প্রয়োজনে আমরা সেসব টিকিট কাউন্টারে থেকে বিক্রি করবো। সিএনএস দীর্ঘদিন যাবত রেলের সঙ্গে বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। যদি কোনও গাফিলতি থাকে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। মঙ্গলবার (২১ মে) ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ১৪ হাজার ৭৫৪টি। এর মধ্যে অ্যাপের মাধ্যমে ৫ হাজার ২৪২টি টিকিট বিক্রি হয়েছে।’

তিনি বলেন, ‘অ্যাপে ৫০ শতাংশ টিকিট দেওয়া হয়েছে। অনেকে অভিযোগ করেছেন— যে সেবা পাওয়ার কথা, সেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এটা দুঃখজনক। যাতে ভবিষ্যতে বিড়ম্বনা না হয়, ঈদের পর আমরা ব্যবস্থা নেবো।’

/এনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান