প্রভাবশালী চক্রের হাত থেকে নদীগুলো রক্ষা করতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৫:১৮আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:২১

বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রভাবশালী ও বিত্তশালী চক্রের হাত থেকে আমাদের নদীগুলো রক্ষা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। আসুন, সবাই মিলে যারা নদী দখলকারী ও প্রভাবশালী তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।’

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘নোঙর ও নদী রক্ষা জোট’ আয়োজিত ২৩ মে-কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে ‘নদী ও পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষার জন্য অনেক কাজ করেছেন। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় কাজ করা হবে। কারণ, নদী হচ্ছে এদেশের মানুষের প্রাণ, মানুষের শিরা-উপশিরার মতো। রক্ত যখন দূষিত হয়, তখন মানুষের মৃত্যু হয়। তেমনই নদীগুলো দূষিত হলে দেশের ক্ষতি হয়। তাই নদীগুলোকে দূষণমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার নদী দখল দূষণমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকার ভ‌বিষ্যতে আরও  কাজ ক‌রে যা‌বে।’

নদী রক্ষা কমিশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নদীর কাছে ভবন তৈরির  যে অনুমতি আপনারা দেন, তা ভালো করে দেখে দেবেন, যাতে করে নদীর প্রবাহে বাধা সৃষ্টি না হয় এবং নদী দখল না হয়।’

আলোচনা সভায় আরও  উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, নোঙর ও নদী রক্ষা জোটের সভাপতি সুমন শামস প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের