টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৯ মে ২০১৯, ১৬:৪১

সংসদীয় কমিটির বৈঠক জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রকে (এনটিএমসি) স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় সংসদীয় কমিটি। এজন্য কমিটি প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বুধবার (২৯ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন একটি অধিদফতর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

বৈঠকে সংসদের প্রশ্নোত্তরের সময় প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সম্পূরক প্রশ্নে যেসব জবাব (প্রতিশ্রুতি) দেন সেগুলোকে প্রতিশ্রুতি হিসেবে গণ্য করতে (বা রেকর্ড রাখতে) কমিটি সুপারিশ করে।
কমিটি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন জরুরিভিত্তিতে সরবরাহ করার জন্য পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া জননিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য মো. মুজিবুল হক, ফখরুল ইমাম ও ফজিলাতুন নেসা অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম